সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
আড়ালিয়া ৮ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক ও নারী সমাবেশ অনুষ্ঠিত।

আড়ালিয়া ৮ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক ও নারী সমাবেশ অনুষ্ঠিত।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় আড়ালিয়া ৮ নং ওয়ার্ড বিএনপি নেতাএস এম নাসিম(ওয়াসিম) এর বাড়িতে এ সমাবেশের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে ৮ নং ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। সমাবেশে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে নারী উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও পরিবারভিত্তিক স্বাবলম্বিতা নিশ্চিতকরণে দলের পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় “একটি কার্ডেই নিরাপত্তা” স্লোগানে প্রস্তাবিত ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তার আওতায় এনে স্বাবলম্বী পরিবার গড়ে তোলাই বিএনপির অঙ্গীকার।

সমাবেশে বক্তারা আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। নারীদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে দলটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন-এর পক্ষে ভোট প্রার্থনা করা হয়। বক্তারা বলেন, দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা এস এম নাসিম (ওয়াসিম)। সমাবেশে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম, উপজেলা জিয়া পরিষদের সহ সভাপতি হারুনর রশীদ, বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন রমু, বালুয়াকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সহ সভাপতি দেলোয়ার হোসেন এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!