সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
কবরস্থান ও কৃষিজমিতে যাওয়া আসায় বিড়ম্বনা দির্ঘদিনের কদমতলী গ্রামবাসির চাওয়া পাওয়া ছোট্ একটি ব্রীজ ।

কবরস্থান ও কৃষিজমিতে যাওয়া আসায় বিড়ম্বনা দির্ঘদিনের কদমতলী গ্রামবাসির চাওয়া পাওয়া ছোট্ একটি ব্রীজ ।

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন-এর ৫ নং ওয়ার্ডের কদমতলী গ্রামে গোরস্থান ও কৃষিজমিতে পৌঁছানোর মানুষের একমাত্র ভরসা একটি জরাজীর্ণ কাঠের সাঁকো। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হন। বিশেষ করে মৃত ব্যক্তিকে দাফনের জন্য গোরস্থানে নেওয়ার সময় স্বজনদের পড়তে হয় চরম দুর্ভোগে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সাঁকোটি সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। একটু বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে যায় কাঠের তক্তাগুলো। ফলে হুমকির মুখে পড়ে সাধারণ মানুষের চলাচল। ইতোমধ্যে বেশ কয়েকজন পথচারী সাঁকো পার হতে গিয়ে পড়ে আহত হয়েছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

শিশু-কিশোররাও প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথেই যাতায়াত করে, যার কারণে খেলাধুলা ও স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।

 

কৃষকরা জানান, তাদের চাষাবাদের জমিতে যেতে এই সাঁকোই একমাত্র পথ। ভারী মালামাল নিয়ে চলাচল তো দূরের কথা—মানুষই ঠিকমতো উঠতে পারেন না। স্থানীয় বিক্রেতা ও দিনমজুরদেরও একই অভিযোগ; দীর্ঘদিনের এ দুর্ভোগ দেখেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ নেই।

ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনে একাধিকবার অভিযোগ জানানো হলেও সমাধানের কোনো আশ্বাস পাননি স্থানীয়রা। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ সাঁকো সংস্কারের পরিবর্তে দ্রুত একটি স্থায়ী ব্রীজ বা কালভার্ট নির্মাণ করা প্রয়োজন।

 

কদমতলী গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন,“এই সাঁকো দিয়েই আমাদের গোরস্থানে যাতায়াত করতে হয়। বৃষ্টি হলে বা রাতে মৃত ব্যক্তিকে দাফনের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কয়েকজন মানুষ মিলে নিচে ধরে ধরে মরদেহ পার করতে হয়, যা অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। দ্রুত একটি কালবাট নির্মাণ না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

 

গোরস্থান কমিটির সভাপতি সোহেল মিয়া বলেন,

“এটি শুধু একটি গ্রামের সমস্যা নয়—এটি মানবিক বিষয়। শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সবাই এই সাঁকোর ওপর নির্ভরশীল। আমরা বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এখন আর অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধান হিসেবে একটি ব্রীজ বা কালভার্ট জরুরি।”

 

এলাকাবাসীর আশঙ্কা, এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাদের আকুতি—প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে কদমতলী এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হোক।

স্থানীয়দের মতে, একটি পাকা ব্রীজ শুধু যাতায়াত সহজ করবে না, বরং শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী—সব শ্রেণির মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। বহুদিনের এ দাবি দ্রুত বাস্তবায়নের আশায় প্রতিদিনই ঝুঁকিপূর্ণ সাঁকো পাড়ি দিচ্ছেন গ্রামবাসী।

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুর করিম জানান, আমরা সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি, আগামী অর্থ বছরে চেষ্টা করে দেখবো । 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!