শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের স্বপ্ন বাস্তবায়নে লক্ষে আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজের আলোচনা সভা করা হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলমের সঞ্চালনায় এসময় আলোচনা করেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.এমারত হোসেন ও অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, সমিতির কার্যকরী সদস্য অ্যাডভোকেট মো. সুমন মিয়া সরদার।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জব্বার জিলু, সরকারি কৌশলী অ্যাডভোকেট মো.ইকবাল হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান হাফিজ, অ্যাডভোকেট মো.নূর হোসাইন, অ্যাডভোকেট আরিফ আহমেদ, সমিতির মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান রাজীব, অ্যাডভোকেট আল আরাফ প্রমূখ। এ সময় সমিতির বহুতল ভবন নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. পারভেজ আলম বলেন, সমিতির কার্যকরী কমিটির সকলের সম্মতিতে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবীদের নিয়ে দ্রুত বহুতল ভবন বাস্তবায়ন করার জন্য একযোগে কাজ করে যাব।