"মুন্সীগঞ্জে হেরোইনসহ ০১জন গ্রেফতার"
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জে জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আজ ১০ই এপ্রিল রোজ শুক্রবার রাত ১৯.১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টংগীবাড়ী থানাধীন নাটেশ্বর সাকিনস্থ জনৈক মোসলেম বেপারীর পুকুরপাড় সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আলামিন দেওয়ান (৩০), পিতা- অছির উদ্দিন দেওয়ান, সাং- পানহাটা, থানা ও জেলা- মুন্সীগঞ্জ'কে ৬০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।