
মেধাবী শিক্ষক, সৃজনশীল লেখক ও দক্ষ সংগঠক মো. জিয়াউর রহমানের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
১ অক্টোবর ছিল মো. জিয়াউর রহমানের জন্মদিন। ১৯৮০ সালের এই দিনে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা মো. আব্দুল আলী মোল্লা এবং মা জাহানারা খাতুন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি মেঝো ছেলে।
জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কবি, কলামিস্ট ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল রেজোয়ান, সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক শেখ, দৈনিক জনজীবনের সম্পাদক নূপুর রহমান, সাংবাদিক ও সংগঠক মাহবুব আলম জয়, সাংবাদিক ও সংগঠক মো. লিটন মাহমুদ, শিক্ষক মো. আক্তার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মো. জিয়াউর রহমান সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন।
ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তাঁর আগ্রহ। তিনি অসংখ্য কবিতা, ছোটগল্প ও একাধিক উপন্যাস রচনা করেছেন। ছাত্রজীবন থেকেই দৈনিক জনজীবন (অনলাইন), দৈনিক শীর্ষ সংবাদ (অনলাইন), দৈনিক গণকণ্ঠ, দৈনিক টারমিগান, দৈনিক জনতা, দৈনিক বাংলাদেশের আলো ও সাপ্তাহিক বিক্রমপুর সংবাদসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে আসছেন।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বিশিষ্টজনেরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।