
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার স্কুলছাত্রী অপহরণ মামলায় দুইজনকে রাজশাহী থেকে গ্রেফতার ও স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র ্যাবের একটি দল।
পুলিশ সূত্রে জানাযায়, গত ৩ জানুয়ারি উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মনির হোসেন খানের ১৬ বছরের মেয়ে দশম শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যায় একই গ্রামের হান্নান মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২২)।
মেয়ের মা বাদী হয়ে ঘটনার পর সিরাজদিখান থানায় ঐ রাতেই লিখিত অভিযোগ দায়ের করেন। দশ দিনেও পুলিশ তাদের উদ্ধার করতে না পারায় বিষয়টি রেবের সহযোগিতায় ১৬ দিন পর ভিকটিম উদ্ধার সহ মা হাজেরা বেগম ও ছেলে বিল্লালকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশের হাতে তুলে দেয় র ্যাব। গতকাল সোমবার বিকালে ৪ টায় পুলিশ তাদের সিরাজদিখান থানায় নিয়ে আসে । আজ (মঙ্গলবার) তাদের আদালতে পাঠানো হবে বলে জানাযায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাচ্চু।