আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে
মাদকবিরোধী অভিযানে ২৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সিফাত শেখ (২৪) নামের ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
গ্রেফতারকৃত সিফাত শেখ মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে।
শনিবার ১১ এপ্রিল বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এরকঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান দিকনির্দেশনায় এএসআই শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার মালখানগর ইউনিয়ন চৌরাস্তা ব্রীজের ঢালে জনৈক শাওন এর বাড়ীর গেটের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান,উপজেলার মালখানগর ইউনিয়ন চৌরাস্তা ব্রীজের ঢালে জনৈক শাওন এর বাড়ীর গেটের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে সিফাত শেখ নামের একজন কে ২৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করি।আইনী প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।