মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অপরাধে জড়িত ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের কঠোর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ মে থেকে ১২ মে পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলায় জড়িত মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালত ও মোবাইল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জনগণকে অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০০৯৪২৯৮-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।