
মুন্সীগঞ্জে সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নম্বরবিহীন মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে রিয়াদ (২১) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ধামালিয়া, রশুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে রাত ১১টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহত রিয়াদকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ রাত ১১টা ৪২ মিনিটে শেষ হয়। এ ঘটনায় কেউ নিহত হননি। উদ্ধার অভিযান শেষে রাত ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট স্টেশনে ফিরে যায়।