সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের আয়োজনে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ জানুয়ারী) বাদ আসর শুরু হয়ে রাত ১২ টার পর তবারক বিতরণের মধ্যে সমাপ্ত হবে। মালখানগর ষোলআনী মাঠে এ মাহফিল প্রধান বক্তা থাকবেন জামিয়াতুল জালাল আল ইসলামিয়া আল আরাবিয়ার পরিচালক ও ঢাকা পাটুয়াটুলি জামে মসজিদের খতিব ও ইমাম, শাইখুল হাদিস মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আব্দুল্লাহ ফারুখ। বিশেষ বক্তা হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ পাগলা পূর্বপাড়া ইসলামিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ কাওসার হামিদী (চাঁদপুরী), মালখানগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এবিএম মহিউদ্দিন, মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান।
মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ফিরোজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন শিল্পপতি ও সমাজসেবক মো. আবু হোসেন খান। রথবাড়ী জাবালে নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকিুর রহমানের উপস্থাপনায় কোরআন তেলওয়াত করবেন বিশ্ব কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারী হাফেজ মাওলানা হেলাল উদ্দিন মারুফ। মহিলাদের পর্দার সহিত ওয়াজ শুনার ব্যাবস্থা রয়েছে। ধর্মপ্রাণ মুসলমানেরা এ মাহফিলে যোগদান করে দো-জাহানের নেকী অর্জন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। #