মুন্সীগঞ্জ প্রতিনিধি
দৈনিক বাংলাদেশ সমাচারের কার্যালয়ে এক মার্জিত পরিবেশে অনুষ্ঠিত হলো দৈনিক বাংলাদেশ সমাচারের সংবাদপত্রের ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনের অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল সাংবাদিকতা ও মানবাধিকার পেশায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক মোঃ আনিছুর রহমান রলিন কে কূতী সম্মাননা পদক প্রদান।
রবিবার (৩০শে নভেম্বর) দুপুর ১২ টায় তাকে “সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কৃতী সাংবাদিক সম্মাননা পদক–২০২৫” হাতে তুলেদেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক, ড,খাঁন আসাদুজ্জামান।
আনিছুর রহমান রনিল দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহে যেমন নির্ভুলতার পরিচয় রেখেছেন এবং প্রশংসিত হয়েছেন।
তিনি মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সমাচার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সহিদ সাংবাদিকতা করে যাচ্ছেন। নানা পর্যায়ে তার কর্মযাত্রা জানিয়ে দেয়, তিনি কেবল পেশাদার নন, সমাজের প্রতি গভীর দায়বদ্ধ একজন মানুষ।
তার সহকর্মী ও উপস্থিত সুধীজনের মতে, আনিছুর রহমান রলিন একজন সাংবাদিক হিসেবে ন্যায়, সততা এবং মানবিক মূল্যবোধের প্রতি অচঞ্চল। মাঠের রিপোর্টিং, আইনি সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার সংরক্ষণ—সব ক্ষেত্রেই তার কাজ স্পষ্টভাবে দায়িত্ববোধের পরিচয় দেয়। সমাজের অন্যায়, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে শব্দের শক্তিকে ব্যবহার করেছেন।
সম্মাননা পদকটি তাই শুধু একটি পুরস্কার নয়; এটি তার দীর্ঘদিনের শ্রম, ত্যাগ এবং নৈতিক অবস্থানের স্বীকৃতি। তিনি দেখিয়ে দিয়েছেন, সৎ পথ ধরে চললে সংবাদমাধ্যমও সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। এই অর্জন তার পেশাদার যাত্রাকে আরও দৃঢ় করবে এবং আগামীর সাংবাদিকদের কাছে একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।