
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলাবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইদুর রহমান বাবুল।
তিনি টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও তিনি আলোচনায় রয়েছেন।
শুভেচ্ছা বার্তায় সাইদুর রহমান বাবুল শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা জানান।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করবে—এটাই প্রত্যাশা।
পরিশেষে তিনি টঙ্গীবাড়ী উপজেলাবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।