মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং হাই স্কুল মাঠে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক সোনারং-টংগিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মল্লিক এবং টংগিবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সেন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম লেলিন, টংগিবাড়ী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম বেপারী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুর মল্লিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার হোসেন (লাকুরিয়া), উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাসিন খান বাবু, যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান বেপারী, বিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানভীর মল্লিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।