মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারে কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সকল থানা ও ফাঁড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে,
আজ ১লা মে রোজ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ (ওসি) লৌহজং এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিব সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লৌহজং থানার দক্ষিণ মশদগাঁও (মালির অংক খাল পাড়) এলাকায় ধৃত সাগরের বসত বাড়ির ছাপড়া ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ আ. মান্নান খান (৬৫), পিতা- আঃ আজিজ খান, সাং- হাট ভোগদিয়া ও ২. সাগর খা (২৩), পিতা- রশিদ খা, সাং- দক্ষিণ মশদগাঁও, উভয় থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ০১ (এক) কেজি গাঁজা ও 750 ml ওজনের বিদেশী VODKA সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।