
মুন্সীগঞ্জের লৌহজংয়ে "ভূমিকথা" পুস্তিকার উপর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেয়েদের ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত৷
উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ৷
সমাপনী বক্তব্য রাখেন ইউএনও মো. নেছার উদ্দিন৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও এই বিদ্যালয়ের প্রীতি শিক্ষার্থী রাবেয়া পারভেজ, ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ডক্টর ও এই বিদ্যালয়ের প্রীতি শিক্ষার্থী ফাতেমা তুল জহুরা৷
দলীয় কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয় ও রানারআপ হয় লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়৷
উপজেলায় মোট ১৪ টি উচ্চ বিদ্যালয় ও ৬ টা মাদ্রাসা অংশ গ্রহণ করে৷ এতে ৮ টি মৌখিক ও ১২টি লেখিত কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে৷ প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও প্রাইজবন্ড উপহার তুলে দেন৷ ##