
আজ ১৪ অক্টোবর (মঙ্গলবার) "রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ" প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোাধ কমিটির আয়োজনে রচনা, চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কামরান হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) এটিএম ওবাইদুল্লাহ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
“সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়” বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছোটবেলা থেকেই ন্যায়-নীতি, মূল্যবোধের চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। ছোটবেলা থেকে দুর্নীতির বিরদ্ধে শক্ত অবস্থান আমাদের নাগরিক জীবনে দুর্নীতি হ্রাস করতে অগ্রনী ভূমিকা পালন করবে।