গজারিয়া(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয় সম্পাদক কামরুজ্জামান রতন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
সোমবার দুপুর সাড়ে ১টায় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এর হাতে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য একেএম প্রফেসর গিয়াস উদ্দিন, মুহাম্মদ মাসুদ ফারুক জেলা কৃষক দলের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু উপজেলা বিএনপির সদস্য হারুনর রশীদ দেওয়ান মুন্সিগঞ্জ-৩ আসনের মনোনীত পার্থী কামরুজ্জামান রতন এর পক্ষে মনোনয়নপত্র জমা দেন । এসময় কামরুজ্জামান রতন এর একমাত্র কন্যা লুবাবা আরিয়ান জামান উপস্থিত ছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন গজারিয়ায় একটি মাত্র মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। আজকে শেষ দিনে বিএনপির মনোনীত পার্থী কামরুজ্জামান রতন এর পক্ষে মনোনয়ন জমা হয়েছে।