
মুন্সীগঞ্জ শহর ২নং ওয়ার্ডের বিএনপি`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১২ই ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সদর উপজেলার ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব এডভোকেট স্বপনের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুন্সিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও শহর জাতীয়তাবাদী বিএনপি সভাপতি এবাদুল হক মানু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরেগঙ্গা কলেজের সাবেক বিপি মোহাম্মদ শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সুফিয়ান বিপ্লব, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার লিটন, মুন্সিগঞ্জ পৌর সাবেক কমিশনার এনামুল হক, মুন্সিগঞ্জ পৌর সাবেক কমিশনার রফিকুল হাসান তুষার ।
ওয়ার্ড বিএনপি`র কর্মী সম্মেলন মুন্সিগঞ্জ শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সালেহীন, যুগ্ন আহবায়ক মোঃ মনির হোসেন, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক সাইদুর রহমান সাঈদ, মোহাম্মদ আল আমিন,মোহাম্মদ রিগ্যান,
ছাত্রনেতা থিওলিন, ছাত্রনেতা আশিকুর রহমান প্রিমন আয়োজনে
আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি শিপলু, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ২ নং সভাপতি মোশারফ হোসেন,শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির,শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান ঢালি, পঞ্চসার ইউনিয়ন বিএনপি নেতা আয়াত আলী,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ শিপলু, সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ , ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ পাঠান সহ শহর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মুন্সিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও শহর জাতীয়তাবাদী বিএনপি সভাপতি এবাদুল হক মানু বলেন, স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এদেশের মানুষকে অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি। কিন্তু এখনো খুনি শেখ হাসিনার দোসররা বিএনপি`র বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে।
আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই দেশে আর কোন সন্ত্রাসী চাঁদাবাজকে জায়গা দেওয়া হবে না। সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবে ।