মোঃলিটন মাহমুদ মুন্সীগঞ্জ:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন অডিট ইন্টারনাল কমিটির মেম্বার ও বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারি মার্চেন্ট এসোসিয়েশনের পরিচালক মো. ইকবাল হাসান জনি'র আয়োজনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ই মার্চ (শনিবার )মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাবেক সভাপতি রাসেল মাহমুদ,সাবেক সাধারণ সম্পাদক এড. আবু সাঈদ সোহান,সিনিয়ার সাংবাদিক আতিকুর রহমান টিপু সহ সাংবাদিকবৃন্দ।