
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সদর থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে থানার ইনচার্জ এম সাইফুল আলম সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।
এ সময় থানায় আসা সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা মূলক মতবিনিময় করা হয়।
পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানার বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, মুহসিনা হোসেন তুষি, সুবর্ণা সেঁজুতি, নুসরাত শারমিন, মোসা: রহিমা আক্তার, দুরদানা রহমান ও মো. আশীকুর রহমান সহ থানার অন্যান্য পুলিশের সদস্যরা।