
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মহসিন মিয়ার সভাপতিত্বে এ সময় আলোচনা করেন, শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ইউনুস আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য আবুল কাশেম, শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আ: মোতালেব ও যুগ্ন আহবায়ক এস এম হুমায়ুন কবির, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল কুদ্দুস ধীরন ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. চান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মোল্লা, সদস্য সচিব মো. শামসুল হক ও সদস্য মো. আব্দুল মোতালেব খাঁ পটু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য মো. দুলাল হোসেন প্রমূখ।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়।