
রোববার (৮ নভেম্বর) পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের বক্তব্য ও সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।
সভায় পুলিশ সুপার সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় অক্টোবর ২০২৬ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।