
আগামী জাতীয় নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসনে যাকে ধানের শীষের পক্ষে নমিনেশন দিবেন তার পক্ষেই কাজ করতে হবে, এরকম মন্তব্য করেছেন, মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপি'র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
বুধবার ১৯ নভেম্বর ৫ টার সময় বাউসিয়া ইউনিয়ন ২৭ নং দক্ষিণ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় দরিদ্র সীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়ে, তিনি একথা বলেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ, কে,এম, গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ভি,পি মাসুম, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, মুন্সিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য ইসাক আলী, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মান্নান মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান সহ শতাধিক নেতাগুলো উপস্থিত ছিলেন।