শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক বনভোজন ও সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি জোবায়ের মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মোল্লা'র সঞ্চালনায় এ সময় আলোচনা করেন, সমিতির সিনিয়র আইনজীবী সহকারী ও সাবেক সভাপতি মিজানুর রহমান দোলন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রতন, সিনিয়র আইনজীবী সহকারী মোঃ রুহুল আমিন, শুভঙ্কর দেবনাথ, মাজহারুল ইসলাম বাদল, মোহাম্মদ আল-আমিন, মনিরুজ্জামান মনির, শ্যামল পাল, নন্দদুলাল। এ সময় সমিতির বার্ষিক বনভোজনের নির্ধারিত স্থান ও সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সহকারী সমিতির সহ-সভাপতি মাধব মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম রাজন প্রমূখ।