মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা আইনজীবী সহকারী সমিতির প্রধান উপদেষ্টা অনিল মণ্ডলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম।
জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক ইমরান মোল্লার সঞ্চালনায় ও ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম রাজনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নুর হোসেন, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট সুমন সরদার ও অ্যাডভোকেট আজিজুর রহমান রাজিব প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে ৬ ওভারের খেলায় দি কিং ব্যাট করে ৬ ওভারে ১১৫ রান করে। পরে দ্বিতীয় ইনিংসে প্রাঞ্জল-১ দলের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটে জয়ী হন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, আইনজীবী সহকারী যারা আছেন তারা অত্যন্ত ভদ্র, নম্র ক্রীড়া অনুরাগী। বিগত বছরের মতো এবারো উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ও পারস্পরিক সহানুভূতি নিয়ে আজকের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি।