
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে শোডাউন করেছে জেলা ছাত্রদল ।
৩রা জানুয়ারি শুক্রবার দুপুরে ১১ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোডাউন শুরু হয়।
এতে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত প্রায় কয়েক হাজার ছাত্রদল, যুবদল ও বিএনপির
নেতাকর্মীরা অংশ নেয়।
পরে শহরের পুরাতন কাচারি হয়ে শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে শোডাউন শেষ হয়।
শোডাউনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার আহ্বায়ক তাইজুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, শহর ছাত্রদলের আহ্বায়ক রোমান হোসেন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন,সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ,মিরকাদিম পৌর শাখার আহ্বায়ক মাইনুল ইসলাম আসিফ ও টঙ্গীবাড়ি ভিটি কলেজ শাখার আহ্বায়ক তানভির মল্লিক প্রমুখ ।