মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার একমাত্র খ্রিস্টান পল্লী সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামে যীশুখ্রীষ্টের আবির্ভাব তিথি উপলক্ষে খিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মুন্সীগঞ্জ ১ আসনের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বুধবার (২৪ শে নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার শুলপুর গ্রামে অবস্থিত সাধু জোসেফের গির্জায় এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করবো, সকলের শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করব এবং একে অপরকে সহযোগিতা করব৷
এ সময় উপস্থিত ছিলেন সাধু জোসেফ গির্জার ফাদার লিংকন মিখায়েল কস্তা,ইউপি সদস্য নয়ন রোজারিও,প্যারিস কাউন্সিলের সদস্য রবিন ডি রোজারিও,ইউবার্ড গোমেজ, জন রোজারিসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।