
এ ঘটনায় নিখোঁজ রোকসানা আক্তার লিপির ছোট ভাই মো. শাওন কাজী বাদী হয়ে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মো. শাওন কাজী বলেন, তার বোন গত রবিবার দুপুরে শ্রীনগর বাজার শাখার ডাচ্ বাংলা ব্যাংক থেকে লোনের ১০ লাখ টাকা উত্তোলন করে ভাগ্যকুল ইউনিয়নের মাঠপাড়ায় বাবার বাড়ি ফিরছিলেন।ফেরার পথে বিকাল ৩ টা পর্যন্ত সর্বশেষ তার বোনের সাথে তার যোগাযোগ হয়।
এর পর থেকে বোনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জানান তিনি।সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।নিখোঁজ বোন ও ভাগ্নে-ভাগ্নিকে খুঁজে পাওয়ার লক্ষ্যে সকলের সহযোগীতা চেয়েছেন (০১৩০৪৩০৭৫৮৯)।
জানা গেছে, নিখোঁজ রোকসানা আক্তার লিপি শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের মুন্সীরহাটি এলাকার সাইপ্রাস প্রবাসী ইদ্রিস বেপারীর স্ত্রী। সে ৩ সন্তানের জননী।সোমবার রাত সারে ৭ টা পর্যন্ত পারিবারিক সূত্রে নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের সন্ধান পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকিল আহাম্মেদ জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।