লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ-২ আসনে হাতপাখার হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হুসাইন কে নিয়ে ইসলামী নেতৃত্বে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ।
লৌহজং উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের মাওয়া বাজারে আল কারিম সামছুল উল্লুম মাদরাসা ওয়াজ মাহফিলে আগত মুসল্লিদের সাথে মতবিনিময় এবং প্রধান অতিথির বক্তব্যে দেন।
বুধবার ১০ই ডিসেম্বর রাত ৮টার সময় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের মাওয়া বাজার আল কারিম সামছুল উল্লুম মাদরাসা ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ ২ (টঙ্গীবাড়ী -লৌহজং) মনোনীত প্রার্থী ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন । মাহফিল শুরু হতেই মাহফিলে আগত মুসল্লিদের সাথে বিনিময় করেন এবং রাত ৯ টায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
আলহাজ্ব কে এম বিল্লাল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতার চর্চা জোরদার করাই আমাদের লক্ষ্য। ইসলামের মানবকল্যাণমূলক আদর্শের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার প্রয়াস থেকেই আমাদের এই ‘পরিবর্তন যাত্রা’। জনগণকে সঙ্গে নিয়েই আমরা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখছি।”
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হলে মানুষকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
উক্ত সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম ,ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সেক্রেটারি আল আমিন বেপারী, নির্বাচন পরিচালনা কমিটির লৌহজম উপজেলা শাখার আহ্বায়ক মনসুর আহমেদ মুসা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উক্ত সময় উপস্থিত ছিলেন ।