
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় আজ ৫ ই নভেম্বর রোজ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি।
কমিউনিটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ একেএম বজলুর রশীদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ কাইয়ূম চৌধুরী ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল হকসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কমিউনিটি উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।