
২৩শে মে রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় পৌর মার্কেটের ২ তলায় বিক্রমপুর ট্রাভেল গ্ৰুপের অফিসে ষষ্ঠ বছর উদযাপন আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
বিক্রমপুর ট্রাভেল গ্ৰুপে ষষ্ঠ বর্ষ পর্দাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রোমান হোসেনের সভাপতিত্বে এবং মাহমুনা মুন্নির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর ট্রাভেল গ্ৰুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইদুল ইসলাম তুহিন ।
এক সংক্ষিপ্ত বক্তব্য বিক্রমপুর ট্রাভেল গ্ৰুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইদুল ইসলাম তুহিন বলেন, দীর্ঘ এই পথ চলার সকলের সহযোগিতা নিয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছি এর জন্য সকলকে আমার এবং বিক্রমপুর ট্রাভেল গ্ৰুপের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ।
উক্ত সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর ট্রাভেল গ্ৰুপে সকল এডমিন ও মডুলেটর বৃন্দ সহ আরো অনেক।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে ষষ্ঠ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।