মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জের একমাত্র সড়ক পথ মুক্তারপুর সেতুর উপর আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলের তৃণমূল বিএনপির মনোনয়ন বঞ্চিত মহিউদ্দিন পক্ষের নেতা–কর্মীরা।
গতকালকে ৫ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টা থেকে এ কর্মসূচি পালন করেন আসনটিতে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব নিজে উপস্থিত না থাকলেও হাজার হাজার লোক সমাগম হয়।এতে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানকে। এই ঘোষণার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন মহিউদ্দিনের সমর্থকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবরোধ কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার জুমার নামাজের পর থেকে মুক্তারপুর সেতু এলাকায় জড়ো হতে থাকেন মহিউদ্দিন আহমেদ এর সমর্থকরা। সে সময় ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকে বিএনপি'র নেতা-কর্মীরা।
বেলা তিনটার দিকে পুরো সেতু এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। এ সময় সেতুর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত বিক্ষুদ্ধরা ছড়িয়ে পড়েন।সেতুর অন্তত ৬ টি স্থানে আগুন জ্বালায় নেতা-কর্মীরা। এতে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, তৃনমুল পর্যায়ের নেতা কমীরা এ আসনে প্রার্থী পরিবর্তন করতে হবে বলে নানা ধরনের স্লোগান দেয়। যে পর্যন্ত প্রাথী পরিবর্তন করা না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।