
২৬শে জুন রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমশুরা"প্রয়াত যুবনেতা আবু ইলিয়াস শান্ত সরকার স্মৃতি সংসদ এর উদ্বোধন" করা হয়েছে ।
মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (গত বছর ২ নভেম্বর হত্যাকান্ডের শিকার) তার স্মরণে প্রতিষ্ঠিত আবু ইলিয়াস শান্ত সরকার স্মৃতি সংসদের শুভ উদ্বোধন, কবর জিয়ারত ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মহসীন হোসেন, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম পারবেজ খান, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সিনিয়ার সহ সভাপতি মনির মিঝি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা আবু ইলিয়াস শান্ত হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবী জানাই।মহান আল্লাহর কাছে প্রিয় ছোট ভাইয়ের জন্য জান্নাত কামনা করি।
বি.দ্র. [ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবিটি বাধাই করতে দেয়া হয়েছে ]