
মুন্সীগঞ্জ সদরে মোটরসাইকেলে এসে তুহিন(৩০) নামে এক যুবকের পায়ে গুলি করে পালিয়েছে দুবৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ১৯ শে জানুয়ারি (রোববার) রাত ৯ টার দিকে পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বালুর মাঠে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান ।গুলিবিদ্ধ তুহিন। পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের পুত্র।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে।