মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ : দেশব্যাপী চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর করেছে মুন্সিগঞ্জ জেলার সকল সেচ্ছাসেবী ও সর্বস্তরের জনগণ।
বুধবার (২৬ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের পুরাতন কাচারি সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমির সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারা। এরআগে দুপুর ১ টা থেকে গণস্বাক্ষর করেন চার শতাধিক জেলার সেচ্ছাসেবী ও সর্বস্তরের জনগণ।