মুন্সীগঞ্জ প্রতিনিধি:
তারেক রহমানের ৬১তম জন্মদিনে উপলক্ষে গজারিয়ায় শীতবস্ত্র বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মহিউদ্দিনের পক্ষ হতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় গজারিয়ার ফরাজিকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত তাতীঁর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান।
বাউশিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ডাঃ মোঃ শামীম মিয়া।
এসময় স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়