মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ উজ্জ্বল দপ্তরী (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন নৈরপুকুরপাড় এলাকার একটি কাঠাল বাগানের সামনের পায়ে হাঁটা কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় নৈরপুকুরপাড় এলাকার বাসিন্দা উজ্জ্বল দপ্তরীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত উজ্জ্বল দপ্তরী মৃত আমির হোসেন দপ্তরীর ছেলে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈরপুকুরপাড় এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জনগণকে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান