মুন্সীগঞ্জ প্রতিনিধির
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা-এ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ড অফিস পরিদর্শন করেছেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১০ মে) সকাল ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলা কমান্ড অফিসে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময় মুক্তিযোদ্ধাদের কার্যক্রম, সংগঠনের সার্বিক অবস্থা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাকিম মাল,বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, বীর মুক্তিযোদ্ধা দোলোয়ার হোসেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রতন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-প্রচার সম্পাদক জাকির খানসহ মুন্সীগঞ্জ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে সামাজিক সংগঠনগুলোর সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।