
আজ ৬ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার বেত্কা ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের কর্মী সভা সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ।
বেতকা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সোনারং
টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ।
উক্ত টঙ্গীবাড়ী উপজেলার বেত্কা ইউনিয়নের ৪,৫,৬নংওয়াডের কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন ।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি ,যুবদল এবং ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।