
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সদর উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে দর্শক-শ্রোতাদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা, জাতীয় চেতনা জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।