মোঃ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
আজ শুক্রবার বিকেলে সমাজ কল্যাণমূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে- বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জিয়া নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কবি, সাংবাদিক এ্যাড. কেএম সাইফুল্লাহ ভূইয়া, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শিক্ষক লেখক, সংগঠক মোঃ জিয়াউর রহমান, জনজীবন ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক ছড়াকার, শিশু সাহিত্যিক রেজাউল রেজোয়ান, জনজীবন ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক ও সনি বাংলা টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ দুলাল হোসেন, গার্ডিয়ান লাইফ মুন্সীগঞ্জের ইনচার্জ মোঃ নূরুল ইসলা, জনজীবন ফাউন্ডেশনের সহ প্রচার সম্পাদক ও গণশক্তির সিরাজদিখান উপজেলার সভাপতি মোঃ রিয়াজ মাহমুদ।
জনজীবন ফাউন্ডেশন মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাদিম মাহমুদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, মজিবুর মাদবর, সাহিন শেখ, শিবলি খান, মামুন হোসেন প্রমুখ।
উক্ত আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ গান পরিবেশ করে পুরষ্কার গ্রহণ করেন শিশু ছড়াকার ও সাহিত্যিক মোঃ রেজাউল রেজোয়ান, লেখক ও সংগঠক মোঃ তাজুল ইসলাম, কবি ও সংগঠক মোঃ নূরুল ইসলাম, সাংবাদিক, কবি আইনজীবী, কেএম সাইফুল্লাহ ভূইয়া, শিক্ষক লেখক সাহিত্যিক সংগঠক মোঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ তাজুল ইসলাম। বিশেষ পুরস্কার গ্রহণ করেন জুলাই যোদ্ধা মোঃ রিয়াজ মাহমুদ।