গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
গজারিয়ায় একাধিক স্থানে মাদক বিরোধী অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেলকে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়।
মঙ্গলবার(৬জান)সকাল ৯ঘটিকায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের দাসকান্দী মহল্লার বাসিন্দা মৃত মোতালেব হোসেন এর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল(৩৫)এর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ডিএনসি,এ সময় তাঁর স্ত্রী নুরতাজ দৌড়ে পালিয়ে যায়,পরে ঘরে তল্লাশি চালিয়ে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টা নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো:মোর্শেদ আলম বলেন,আমাদের কাছে তথ্য ছিল দীর্ঘদিন ধরে রুবেল মাদক ব্যবসা করে আসছে,সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে মাদক সহ আটক করা হয়,তাঁর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,এ বিষয়ে উপ পরিদর্শক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন,মামলা নং ৫(৬/১/২৬ইং)।