মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই কাচারি বাজারে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বাদ আছর শিলই কাচারি বাজারে এ কে এম ট্রেডিংয়ের কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শামীম ওসমান ভূঁইয়া, নুরুল হক মেম্বার, শাহিন মোল্লা, নুরি ইসলাম ফকির, হাবিবুল্লাহ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার কৃষকরা।
এ সময় স্থানীয় কৃষকদের মাঝে সার সরবরাহ ও কৃষি কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে কৃষি খাতের উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা অংশগ্রহণ করেন।