নিজস্ব প্রতিনিধি
মুন্সীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩ টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকের নাম সোহেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সিপাহীপাড়া চৌরাস্তায় অভিযান চালায়। এসময় সোহেলকে গ্রেপ্তার ও তার দেহ তল্লাশিকালে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।