মুন্সীগঞ্জ প্রতিনিধি
ন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মিল্টন মল্লিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৫টার দিকে ইউনিয়নের পূর্ব মাকহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল মোল্লাকান্দি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাকহাটি এলাকার মিল্টন মল্লিক (৪৭), টরকি এলাকার মো. নুরন্নবী (৩৭) এবং পূর্ব মাকহাটি এলাকার মো. আল আমিন বেপারী (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার মিল্টন মল্লিকের বিরুদ্ধে ১৪টি এবং নুরন্নবীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।