মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ (৭০) ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন জটিল রোগে ভুগে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার ইন্তেকালে শ্রীনগরসহ মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকার রাজারবাগ এলাকায় বরদেশ্বরী কালী মন্দির মহাশ্মশানে সাবেক দুইবারের এই সংসদ সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।