মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর সার্কেলে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ ইমরান আহমেদ (পিপিএম-সেবা)।
গত ৭ মে ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, তথ্য আদান-প্রদান সহজ করা এবং দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি মুন্সীগঞ্জ সদর সার্কেলের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহমেদ জানান, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া থানা নিয়ে গঠিত সদর সার্কেলের যেকোনো নাগরিক আইন-শৃঙ্খলা, অপরাধ সংক্রান্ত তথ্য, অভিযোগ, পরামর্শ কিংবা প্রয়োজনীয় সেবার জন্য সরাসরি যোগাযোগ করতে পারবেন।
তিনি বলেন, জনগণের দেওয়া তথ্য সর্বোচ্চ গুরুত্ব ও সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতাই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি। সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক মুন্সিগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।