নিজস্ব প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সীগঞ্জ শহরে বৃক্ষরোপণ করেছে যুবদল।
গতকাল বুধবার দুপুর ১ টার দিকে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার লঞ্চ ঘাট এলাকায় শতাধিক কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করা হয় ।
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাসুদ রানার নেতৃত্বে এ সময় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিপলু শিকদার , মুন্সিগঞ্জ শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, যুবদল নেতা বুরজাহান ডালি সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার প্রমুখ।