মুন্সিগঞ্জের চারটি আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন মুন্সিগঞ্জের নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক। মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানিতে তারা এ দাবি জানান। মুন্সিগঞ্জের এখন তিনটি আসন রয়েছে। এ আসন সংখ্যা বাড়িয়ে ২০০১ এর মতো চারটি আসন করার জন্য আমরা দাবি জানিয়েছি। সেইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়গুলো তুলে ধরেছি।