মোঃ আলমগীর মোল্লা
কালিগঞ্জ (গাজীপুর) ১০ জুন ২০২৬ মাদক কোনো সমস্যার সমাধান না, বরং এটা জীবন ধ্বংসের অন্যতম কারণ" - এ কথা বলে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের "তথ্য আপা" প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ ও মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় "গ্রাম আদালত" বিষয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।
বাল্যবিবাহের কুফল, আইনি শাস্তি এবং এটা প্রতিরোধে গ্রামীণ নারীদের সচেতন ও সোচ্চার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক বর্জন এবং পরিবার থেকে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
স্বল্প সময়ে, কম খরচে এবং ঘরের কাছেই আইনি সেবা পেতে গ্রাম আদালতের কার্যকারিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বার্ষিক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব জাকির হোসেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক নারী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা একটা প্রগতিশীল ও অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
১. উপজেলা_প্রশাসন_কালিগঞ্জ
২. সচেতনতামূলক_সভা
৩. বাল্যবিবাহ_প্রতিরোধ
৪. মাদককে_না_বলি
৫. গ্রাম_আদালত
৬. জনসচেতনতা